ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নতুন একক গান ‘চার দেয়ালে বন্দি’ প্রকাশ করতে যাচ্ছেন এস আই টুটুল

ads

                                            ভিন্ন ধাঁচের এই গানটি তিনি উৎসর্গ করেছেন প্রিয় মানুষ ও ভক্তদের জন্য।


নতুন একক গান নিয়ে আবারও সংগীতাঙ্গনে সরব হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী S I Tutul। ‘চার দেয়ালে বন্দি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন Liton Ghosh Joy। গানের সুর ও সংগীতায়োজনের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও নিজেই সামলেছেন এই শিল্পী। গানটি প্রকাশিত হবে তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

গানটি বিশেষভাবে উৎসর্গ করেছেন নগর বাউল ব্যান্ডের সদস্য ও দেশের শীর্ষ ড্রামার Ehsan Elahi Fanti এবং সেই সব ভক্তদের, যারা নিঃসঙ্গতা অনুভব করেন। অন্যদিকে গীতিকার লিটন ঘোষ জয় তার লেখা উৎসর্গ করেছেন অভিনেত্রী Tania Ahmed-কে।

এস আই টুটুল জানিয়েছেন, ‘চার দেয়ালে বন্দি’ তার আগের কাজগুলো থেকে আলাদা একটি সৃষ্টি। নিজের পছন্দের ঘরানার আদলে তৈরি এই গানটির ক্ষেত্রে তিনি ভিউয়ের চেয়ে শ্রোতার অনুভূতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। অল্পসংখ্যক শ্রোতার মনেও যদি জায়গা করে নিতে পারে, সেটাকেই তিনি সাফল্য হিসেবে দেখবেন।

তিনি আরও অনুরোধ করেছেন, গানটির সঙ্গে উৎসর্গ করা ব্যক্তিদের ব্যক্তিগত জীবনের মিল খোঁজার চেষ্টা না করতে। কারণ তাদের সঙ্গে তার দীর্ঘদিনের স্মৃতি ও আবেগ জড়িয়ে রয়েছে। এই গান সেই সম্পর্কগুলোর প্রতি সম্মান ও ভালোবাসার প্রতীক হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এস আই টুটুল। প্রবাস জীবনের কারণে নতুন গান থেকে কিছুটা দূরে থাকলেও সম্প্রতি আবার নিয়মিত সংগীতে ফিরছেন তিনি। গত ঈদে প্রকাশিত ‘বন্ধু কেউ নয়’ ও ‘তুমি কৃষক ভালো না’ গান দুটি দিয়েই তিনি নতুন করে শ্রোতাদের কাছে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন।
ads
ads
ads

Our Facebook Page